বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন স্প্যানিশ ডিফেন্ডার

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন স্প্যানিশ ডিফেন্ডার
শনিবার, ১৮ জুলাই ২০২৬



বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন স্প্যানিশ ডিফেন্ডার

বয়সটা খুব বেশি না, ২৮ ছুঁই ছুঁই। তবে এই বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মার্ক কুকুরেয়া। তবে তার জন্য অবশ্য শর্তও রয়েছে, যদি আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন; তবেই ফুটবলকে বিদায় বলবেন এই ডিফেন্ডার। শুধু তাই নয়, এর আগে কুকুরেয়া মজা করে বলেছিলেন; স্পেন বিশ্বকাপ জিতলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করাবেন।

ফুটবল নিয়ে পাগলামির তো আর শেষ নেই। সমর্থকেরা যেমন পাগলামি করেন, মাঝে মাঝে খেলোয়াড়রাও করে বসেন অদ্ভুত সব পাগলামি। তবে মার্ক কুকুরেয়ার ব্যাপারটা ভিন্ন। এটাকে নিছক পাগলামি বলা যায় না, আবার ধরতে গেলে পাগলামির থেকে কমও না। কেননা, বিশ্বকাপ জিতলে ২৭ বছর বয়সেই বিদায় জানাবেন ফুটবলকে!

মভিস্টারপ্লাসে প্রকাশিত এক ভিডিওতে কুকুরেয়া বলেছেন, ‘স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে পরদিনই লুইস দে লা ফুয়েন্তেকে ফোন করে জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়ে দেবো। ইউরো আর বিশ্বকাপ- দুটোই জিতে গেলে আর চাওয়ার কী থাকে!’

একজন ডিফেন্ডারের জন্য ২৭-২৮ বছরকে সাধারণত ক্যারিয়ারের সেরা সময় হিসেবেই বিবেচনা করা হয়। এই বয়সেই অধিকাংশ রক্ষণভাগের খেলোয়াড় অভিজ্ঞতা, পরিপক্বতা ও শারীরিক সক্ষমতার নিখুঁত সমন্বয়ে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেন।

ইউরো ২০২৪ শিরোপা জয়ের পর থেকেই স্পেনের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন মার্ক কুকুরেয়া। ধারাবাহিক পারফরম্যান্সে কোচের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। চলতি বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন কুকুরেয়া। সাতটি ম্যাচে স্পেনের রক্ষণভাগ মাত্র একটি গোল হজম করেছে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:০১   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দুই মিনিটে পিছিয়ে যেয়েও জয় ছিনিয়ে নিল আর্সেনাল
ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ