চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের

প্রথম পাতা » খেলাধুলা » চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের
রবিবার, ১৯ জুলাই ২০২৬



চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের

চরম রুদ্ধশ্বাস এক ফাইনালে মাত্র ১ রানের জয়ে প্রথমবারের মতো মেজর লিগ ক্রিকেট (এমএলসি) শিরোপা জিতেছে শাহরুখ খানের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স (এলএকেআর)। ওকল্যান্ডে অনুষ্ঠিত ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি।

টস জিতে আগে ব্যাটিং করে এলএ নাইট রাইডার্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন আন্দ্রে ফ্লেচার। এছাড়া কলিন মুনরো ৪০ এবং ম্যাথিউ ট্রম্প ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি নাইট রাইডার্স। আন্দ্রে রাসেল ও সুনীল নারিন শূন্য, জেসন হোল্ডার ৮, রোভম্যান পাওয়েল ৪ এবং হ্যামিলটন ১০ রান করে আউট হন।

ওয়াশিংটন ফ্রিডমের হয়ে বেন ডারউইস ৩১ রানে ৩ উইকেট নেন। এছাড়া মাইকেল ওয়েন, নিখিল চৌধুরী ও রাচীন রবীন্দ্র দুটি করে উইকেট শিকার করেন।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লড়াই চালিয়ে যায় ওয়াশিংটন। আন্দ্রিস গাউস ৪০ এবং ওবাস পিনার ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ ওভারে।

শেষ ৬ বলে জয়ের জন্য ওয়াশিংটনের প্রয়োজন ছিল ১৪ রান। প্রথম বলেই ওয়াইড লং-অন দিয়ে ছক্কা হাঁকিয়ে ম্যাচকে নিজেদের নাগালে নিয়ে আসেন পিনার। কিন্তু এরপর নাটকীয়ভাবে ঘুরে যায় ম্যাচ। পেসার ভ্যান শাল্কউইক পরের দুই বলে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এরপর একটি চার হাঁকান ফার্গুসন।

শেষ দুই বলে ওয়াশিংটনের দরকার ছিল ৪ রান। পঞ্চম বলে আসে ১ রান। ফলে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন হয় ৩ রান, আর ম্যাচ টাই করতে দরকার ছিল ২ রান। ব্যাটার মিলান্থা দুই রানের চেষ্টা করলেও রানআউট হন। তাতেই ১৬৩ রানে থামে ওয়াশিংটনের ইনিংস এবং মাত্র ১ রানের রোমাঞ্চকর জয়ে শিরোপা নিশ্চিত করে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

ফাইনালের ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরা নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিন। ফাইনালে তিনি মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। পুরো আসরে ব্যাট হাতে ৩৫ রান করার পাশাপাশি বল হাতে ১৮ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৩৮   ৫৯ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ