ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক

প্রথম পাতা » খুলনা » ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
শনিবার, ৮ আগস্ট ২০২৬



ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আশিক মিয়া নামে এক যুবকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে চলমান অভিযানের অংশ হিসেবে কাজিপুর, জামালপুর ও প্রাগপুর বিওপির কয়েকটি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মদ, ফেয়ারডিল সিরাপ, ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়িসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৯৬ হাজার ৮১৮ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাচারিপাড়া ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে আশিক মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় মদের বোতল, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং নগদ ৫৩৮ টাকা জব্দ করা হয়।

এছাড়াও শনিবার সকাল ৬টার দিকে জামালপুরের জয়পুর মাঠপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

একই দিন ভোর ৫টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:০৩   ৭৬ বার পঠিত  




খুলনা’র আরও খবর


বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ