সদরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১
রবিবার, ৯ আগস্ট ২০২৬



সদরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

সদরপুর, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে অজ্ঞাতনামা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বিজয় দাস (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ রবিবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাড়ে সাত রশি গ্রামের আয়নালের মোড় এলাকায় (ভাঙ্গা-বগাইল থেকে সদরপুরগামী সড়ক) এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিজয় দাস ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দাস মোটরসাইকেলযোগে ভাঙ্গা থেকে সদরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আয়নালের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বিজয় দাস মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন শাহ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০২:১৫   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ