রাজবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ
রবিবার, ৯ আগস্ট ২০২৬



রাজবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ

জেলার পাংশা উপজেলার সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, লাইট ও ক্রীড়া সামগ্রী এবং নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল শনিবার পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সব সামগ্রী বিতরণ করা হয়। এডিপির বিশেষ বরাদ্দের আওতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান ও লাইট এবং মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় হাইজিন সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, হারমোনিয়াম, সাউন্ড সিস্টেম ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, জেলা পরিষদ রাজবাড়ীর প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিপিএম (সেবা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তারিফ উল হাসান।

প্রধান অতিথি রাশেদ আল মাহমুদ তিতুমীর শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নারী শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে স্বাস্থ্যসম্মত হাইজিন ব্যবস্থা ও উপযোগী ওয়াশরুম ব্যবহারের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়াতে হবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী সরবরাহের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নত করার পাশাপাশি তাদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬:২০:১১   ৬৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ