ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬



ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে লম্বক প্রণালীতে একটি ফেরিতে আগুন লাগার পর নিখোঁজ পাঁচজনের সন্ধানে উদ্ধারকারীরা বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ওই দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। কর্মকর্তারা জানান আগুন লাগার পর কয়েক ডজন যাত্রী পানিতে ঝাঁপ দেন।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার ঘটনাস্থলে দ্রুত ছুটে যাওয়া নৌবাহিনীর একটি জাহাজ ও কাছাকাছি থাকা আরেকটি ফেরিসহ বিভিন্ন নৌযান মোট ২১১ জনকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসে।

১৯ বছর বয়সী এক ইন্দোনেশীয় নারীর মরদেহ খুঁজে পাওয়া যায়।

লম্বক দ্বীপের মাতারাম অনুসন্ধান ও উদ্ধার দপ্তর এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার উদ্ধার তৎপরতা নিখোঁজ ‘পাঁচ যাত্রীর সন্ধানে’ কেন্দ্রীভূত হয়েছে।

বুধবার ভোরে বালি থেকে লম্বকের উদ্দেশে যাওয়ার সময় ফেরিটি দুর্ঘটনার শিকার হয়।

অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা মুহাম্মাদ হারিয়াদি বলেন, ‘সরাসরি তল্লাশির পাশাপাশি লম্বক প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে প্রাথমিকভাবে সহায়তা করতে অথবা কোনো ভুক্তভোগীকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে কমেন্ট পোস্টে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।’

লম্বক দ্বীপের লেম্বারে বুধবার সাংবাদিকদের ২৫ বছর বয়সী জীবিত উদ্ধার পাওয়া কিকি ওকতা প্রাদিকা বলেন, তিনি লাইফ জ্যাকেট নিয়ে আরও কয়েকজন যাত্রীর সঙ্গে পানিতে ঝাঁপ দিয়েছিলেন।

তিনি বলেন, ‘সাহায্য আসতে কয়েক ঘণ্টা লেগেছিল।’

আরেক জীবিত উদ্ধার পাওয়া ৪৫ বছর বয়সী সুতৃষ্ণা বলেন, ফেরিটি থেকে লাইফবোট নামানোর সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে লাইফ জ্যাকেট নেওয়ার জন্য ছোটাছুটি করছিলেন।

তিনি বলেন, ‘ঢেউ বড় থাকায় উদ্ধারকাজ কঠিন ছিল। উদ্ধারকারী জাহাজটি আসার সময় ঢেউ আরও বড় হয়ে ওঠে। আমরা যে ফেরিতে ছিলাম, ঢেউ তখন সেটির চেয়েও বড় ছিল।’

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় সমুদ্রপথে প্রায়ই দুর্ঘটনা ঘটে। নিরাপত্তাব্যবস্থার শিথিলতা ও অনিশ্চিত আবহাওয়া এসব দুর্ঘটনার প্রধান কারণ।

দেশটির দৈনন্দিন যাতায়াত ও পর্যটনে নৌযানের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়।

গত সপ্তাহে জাভা দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লেগে পাঁচজন প্রাণ হারান।

গত মাসে সুলাওয়েসির দক্ষিণে ছোট দ্বীপ সেলেয়ারের কাছে ৭০ জনের বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে যায়।

চারটি মরদেহ উদ্ধার করা হলেও ১৪ জন নিখোঁজ থাকা অবস্থায় উদ্ধার অভিযান শেষ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৮   ৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতকে হুমকি দিল পাকিস্তানের সাবেক মন্ত্রী
ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান
সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডলার ছাড়াল
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৩২
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না : ইরান
আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই
আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা
থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ