প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে

প্রথম পাতা » খেলাধুলা » প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬



প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে

আসন্ন ২০২৬ এশিয়ান গেমসকে সামনে রেখে তরুণ ও অপেক্ষাকৃত অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে জায়গা পেয়েছেন ছয়জন নতুন মুখ। তাদের মধ্যে অন্যতম আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিল। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

দলের অধিনায়কত্ব করবেন দারউইশ রাসুলি। অভিজ্ঞতার ঘাটতি পূরণে স্কোয়াডে থাকছেন করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরান।

আফগানিস্তানের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন ১০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র স্পিনার নানগেয়ালিয়া খারোটি। তার সঙ্গে রয়েছেন লেগস্পিনার আরব গুল মোমান্দ।

ঘরোয়া টি-টোয়েন্টি আসর স্পাগিজা ক্রিকেট লিগে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আকরাম, খালেদ তানিয়াল ও টুর্নামেন্টের সেরা পেস অলরাউন্ডার ইসমত আলম।

এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফয়সল শিনোজাদাও দলে জায়গা পেয়েছেন। সব মিলিয়ে তরুণ প্রতিভাদের ওপর আস্থা রেখে এশিয়ান গেমসের জন্য দল সাজিয়েছে আফগানিস্তান।

আফগানিস্তান এশিয়ান গেমস স্কোয়াড:

দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), মোহাম্মদ আকরাম, হাসান ঈসাখিল, খালেদ তানিওয়াল, ইমরান মীর, ফয়সাল শিনোজাদা, নাজিবুল্লাহ জাদরান, ফারমানউল্লাহ, ইসমত আলম, করিম জানাত, নানগেয়ালিয়া খারোটি, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই ও আবদুল্লাহ আহমদজাই।

সূত্র: উইসডেন

বাংলাদেশ সময়: ১১:১৬:১৮   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজিকে হারাল লেন্স
প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল
জোয়াও পেদ্রোর জোড়া গোলে সোসিয়েদাদকে হারাল চেলসি
দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিল বাংলাদেশ
আবারও হকিতে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ
তানজিদের সেঞ্চুরিতে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ