ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬



ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮

ভেনেজুয়েলায় গত জুন মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ সর্বশেষ এই মৃত্যুর সংখ্যা জানিয়েছে।

ভূমিকম্পের প্রায় দুই মাস পরও ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজদের সন্ধানে স্বজন ও উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির পার্লামেন্টের স্পিকার জর্জ রদ্রিগেজ জানান, নতুন হিসাবে মৃতের সংখ্যা গত সপ্তাহের ৬,৩০১ জন থেকে বেড়ে ৬,৪৩৮ জন হয়েছে।

গত ২৪ জুন মাসে ভেনেজুয়েলার উপকূলের কাছে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এতে অন্তত ১৯০টি ভবন ধসে পড়ে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ৬০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২৪ হাজার বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

হাজার হাজার মানুষ এখনো অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়ে আছেন। এখানে বসবাসের পরিস্থিতি অত্যন্ত কঠিন।

রাজধানী কারাকাসে চলতি সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের থাকার কয়েকটি তাঁবুও নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের জন্য নতুন ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার।

সরকার বছরের শেষ নাগাদ ৪ হাজার ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত মাত্র ৩৩৫টি ঘর ক্ষতিগ্রস্তদের জন্য প্রস্তুত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৩:৫৪   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ