ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬



ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

মুক্তচিন্তা, যুক্তি ও প্রজ্ঞার চর্চায় উৎসবমুখর পরিবেশে ঢাকা কলেজে শেষ হয়েছে কোকা-কোলা প্রেজেন্টস পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) আয়োজিত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৬৪টি বিতর্ক দল অংশ নেয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তীব্র যুক্তিতর্কের লড়াই শেষে তিনটি বিভাগে চ্যাম্পিয়ন দল নির্ধারিত হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। কলেজ পর্যায়ে স্বাগতিক ঢাকা কলেজকে হারিয়ে শিরোপা জিতে নেয় নটর ডেম কলেজ। আর স্কুল পর্যায়ে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।

প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘সমাজকে প্রগতিশীল, বৈষম্যহীন ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে বিতর্ক চর্চার বিকল্প নেই। যুক্তির মাধ্যমে সত্য অন্বেষণের এই সংস্কৃতি তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকশিত করে।’

এ সময় প্রতিমন্ত্রী ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষা এবং প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

সমাপনী অনুষ্ঠানে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি ও টুর্নামেন্ট ডিরেক্টর আজিজুর রহমান পাভেল বলেন, ‘এই প্রতিযোগিতা কেবল জয়-পরাজয়ের মঞ্চ ছিল না, এটি ছিল সারা বাংলাদেশের দূর-দূরান্ত থেকে আসা মেধাবী বিতার্কিকদের ধারণা ও চিন্তার এক মহা মিলনমেলা।’

তিনি আরো বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল বিতর্ক প্রতিযোগিতার মান বজায় রেখে এটিকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় টুর্নামেন্ট হিসেবে উপস্থাপন করা, যা আমরা অর্জনে সক্ষম হয়েছি।’

আয়োজন সফল করতে কাজ করা স্বেচ্ছাসেবক, বিচারকমণ্ডলী, অংশগ্রহণকারী বিতার্কিক, ঢাকা কলেজ প্রশাসন এবং পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানান আজিজুর রহমান পাভেল।

জাতীয় পর্যায়ে তরুণদের মেধা বিকাশ ও মুক্তচর্চার এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল বিশ্বখ্যাত ব্র্যান্ড কোকা-কোলা। সহ-পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেছে ঢাকা ব্যাংক ও শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ভার্বোলিক্স।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩৫   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ