খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
শনিবার, ২২ আগস্ট ২০২৬



খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা শুধু এখন বিনোদন নয়, খেলাকে ইতোমধ্যে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই সব খেলোয়াড়দের প্রতি খোঁজ খবর রাখছেন। তিনি সার্বিকভাবে সকল প্রকারের সুযোগ সুবিধা নিশ্চিতকরণসহ সহযোগিতা করে যাচ্ছেন।

শনিবার (২২আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমীতে হবিগঞ্জ জেলার ক্রীড়া সংগঠন, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যামান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নতুন কুড়ি স্পোর্টস’র প্রথম আসর ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় আসর এর কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি নতুন কুড়ি স্পোর্টস এর মাধ্যমে আমরা শুধু সুস্থ জাতি গড়ে তুলব না আমরা আমাদের সন্তানদের ডিভাইসের হাত থেকে দূরে রাখব না আমরা সর্বোপুরি মাদকমুক্ত সমাজ গড়তে পারব। মাদকমুক্ত সমাজ গড়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে পরিবারিক সমাজিক ও রাষ্ট্রের গুণগত পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই।

আমিনুল হক বলেন, গুণগত পরিবর্তন নিশ্চিতের মাধ্যমে রাজনৈতিক সকল প্রতিহিংসা দূরে টেলে দিয়ে আমরা একটি সুস্থধারায় রাজনৈতিক পরিবেশ একটি সহনশীল পরিবেশ আমরা তৈরি করতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ঢাকার মতো করে বিভাগীয় শহরগুলোতেও বিকেএসপিগুলো স্বয়ংসম্পূর্ণ করতে হবে। যাতে দ্রুত খেলাধুলার সম্প্রসারণ হয়।

তিনি বলেন, আমাদের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। যাতে আমরা খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তন নিশ্চিত করতে পারি। মতবিনিময় সভা শেষে নতুন কুড়ি স্পোর্টসর মাধ্যমে জাতীয়ভাবে স্থান করে নেয়া হবিগঞ্জ’র ৫ কৃতি খেলোয়াড়ের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে আরো বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছসহ ক্রীড়া সংগঠকগণ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’ এর ফাইনাল ম্যাচ উপভোগ করেন। ফাইনাল ম্যাচ দেখতে ভিড় জমায় হাজার হাজার ফুটবল প্রেমি।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪১   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ