রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
শনিবার, ২২ আগস্ট ২০২৬



রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪

রাজবাড়ীর গোয়ালন্দঘাটের দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ২৮৬ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. মিলন হোসেন খান (৩৮), মো. তরিকুল আহমেদ তারেক (৩৮) ও মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলীর মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।

শনিবার বিকালে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এসব তথ্য জানান।

র‍্যাব জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এছাড়া এসব মাদকের সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের হিসাবে, উদ্ধার করা স্কাফ সিরাপের বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা এবং ফেয়ারডিলের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মাদকের মূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।

অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১০-এর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপ, ফেয়ারডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মাদকসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:২৯   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক
বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে পিংক বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ, লাইব্রেরি উদ্বোধন
নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা: ১৫ প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ
চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ