ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » আইন আদালত » ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে  কবিরাজের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁকের নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ‌ যৌন নিপীড়নের দায়ে কবিরাজ মো. হানিফ শেখ (৫১)-কে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. হানিফ শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাসিন্দা।
তিনি এলাকায় নিজেকে কবিরাজ হিসেবে পরিচয় দিতেন এবং নিজ বাড়িতে কবিরাজি চিকিৎসার নামে ঝাড়ফুঁক করতেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার একটি গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীকে ‌ ২০২৫ সালের ২১ মার্চ ঝাড়ফুঁক করানোর জন্য হানিফ শেখের কাছে নেওয়া হয়। ওই দিন ঝাড়ফুঁক করার পরদিন আবারও একই কথা বলে কিশোরীকে তার ঘরে নিয়ে যান হানিফ। সেখানে তিনি তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
পরে কিশোরী বিষয়টি তার অভিভাবকদের জানালে ২০২৫ সালের ২৪ মার্চ শিশুটির বাবা বাদী হয়ে হানিফ শেখকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন বোয়ালমারীর ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মধুসূধন পান্ডে। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ মে হানিফ শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া বলেন, কবিরাজি চিকিৎসার নামে যৌন নিপীড়ন একটি জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধ দমনে আদালতের এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১৮   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ