ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও নানা ধরনের অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, ‘তরুণদের মাঠমুখী করতে হলে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই।’

গতকাল রোববার বিকেল ৪টায় বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের গোয়ালমাঠ ফুটবল মাঠে রাড়িপাড়া ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাইনাল খেলায় ৯ নম্বর ওয়ার্ড ১-০ গোলে ২ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন সোয়েব চৌধুরী, গাওসুল আজম ও সেলিম রেজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আল মামুন, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ও কচুয়া উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৫   ৯১ বার পঠিত  




খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ