‘সন্তানের জন্মদিনে গাছ লাগালেন’ ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সন্তানের জন্মদিনে গাছ লাগালেন’ ডেপুটি স্পিকার
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



‘সন্তানের জন্মদিনে গাছ লাগালেন’ ডেপুটি স্পিকার

পরিবারে নতুন সন্তানের জন্ম হলে তার স্মৃতি ও ভবিষ্যতের কথা চিন্তা করে একটি করে গাছ লাগানোর উদ্ভাবনী প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘সন্তানের জন্মের দিন যদি তার নামে একটি গাছ লাগানো হয়, তবে শিশুটি যেমন বড় হবে, সাথে গাছটিও বেড়ে উঠবে।’

সোমবার বেলা ১১টায় জেলার কলমাকান্দায় পাঁচগাঁও রোডের কালিহালা এলাকায় পূবালী ব্যাংক পিএলসি-এর কলমাকান্দা উপশাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি রোপণকৃত গাছ রক্ষায় সাধারণ নাগরিকদের আরও সচেতন হওয়ার তাগিদ দিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ ও সুফলভোগীদের এগিয়ে আসতে হবে। সরকার বা প্রশাসনের একার পক্ষে রাস্তার ধারের বা বনায়নের সব গাছ রক্ষা করা সম্ভব নয়।’

থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি নাগরিকদের নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যায় দায়িত্বশীল হতে আহ্বান জানান। পাশাপাশি রাস্তার ধারের গাছের কাঠ, ফল বা ছায়া স্থানীয়রাই ভোগ করবেন-এই মানসিকতা তৈরি করে স্থানীয়দের সম্পৃক্ত করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বেসরকারি খাতের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসায় পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।

এসময় অন্যান্যের মধ্যে উডস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বণিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন,নেত্রকোণা শাখার ব্যবস্থাপক মো. আমিনুর রহমান এবং কলমাকান্দা উপশাখার ব্যবস্থাপক সুব্রত ভৌমিকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬:০৩:১৭   ৬২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ