‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী কাজিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী কাজিয়া
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী কাজিয়া

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ বিজয়ী হয়েছেন কেরালার কাজিয়া লিজ মেজো। রবিবার (২৩ আগস্ট) রাজস্থানের জয়পুরে জি স্টুডিওতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে। ৫২ জন প্রতিযোগীকে টপকে বিজয়ের মুকুট পড়েন ১৯ বছর বয়েসি কাজিয়া। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

মিস ইউনিভার্স ইন্ডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ীর নাম ঘোষণা করেছে। কাজিয়ার কিছু ছবি পোস্ট করে লিখেছে—“নতুন যুগের সূচনা! কাজিয়া লিজ মেজোর সঙ্গে পরিচিত হোন। তিনি নবনির্বাচিত মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬! হৃদয়ে মহত্ত্ব, আত্মার শক্তি এবং কোটি কোটি মানুষের স্বপ্ন নিয়ে কাজিয়া এখন মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার যাত্রা শুরু করলেন। অভিনন্দন, রানি! মহাবিশ্ব আপনার অপেক্ষায়।”

কাজিয়া কেরালার মেয়ে হলেও তার শৈশব কেটেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এমিরেটস ন্যাশনাল স্কুল, সেন্ট জোসেফ স্কুল এবং আবুধাবি ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করেছেন কাজিয়া। এখন আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিংও করছেন।

সুন্দরী প্রতিযোগিতাই কাজিয়ার একমাত্র পরিচয় নয়। ১২ বছর শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি একজন গায়িকাও। ড্রাম ও ভায়োলিনও বাজাতে পারেন তিনি। পাশাপাশি জনসমক্ষে বক্তব্য দেওয়া ও অভিনয়েও নিজেকে প্রস্তুত করেছেন। মালায়ালাম ভাষার ‘শাইলক’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছে তার।

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন, সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী উর্বশী রাউতেলা ও সেলিনা জেটলি।

আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে বসবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিশ্ব আসর। এতে ভারতের প্রতিনিধিত্ব করবেন কাজিয়া।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩১   ৯০ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ