সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর রাসেল মিয়া (৩৮) হত্যা মামলার রহস্য দেড় বছর পর উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত কালু মিয়া (২৮) নামে এক আসামিকে গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানায়, নিহত রাসেল মিয়া সোহেল নামে এক ব্যক্তির কাছ থেকে ৩৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। পাওনা টাকা ফেরত না দেওয়ায় সোহেল তাকে নিয়মিত হুমকি দিতেন। গত ১৯ মার্চ ২০২৫ সন্ধ্যায় সোহেল তার সহযোগীদের মাধ্যমে রাসেলকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে কালু মিয়াসহ কয়েকজন মিলে পাওনা টাকার জন্য তাকে মারধর ও একপর্যায়ে হত্যা করেন।

হত্যাকাণ্ড গোপন করতে ও ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে আসামিরা রাসেলের হাত-পা বেঁধে ফেলে। এরপর ২০ মার্চ সকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারের একটি চায়ের দোকানে বাঁশের ধন্নার সঙ্গে রশি দিয়ে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

ঘটনার পর নিহতের মা মেহেনারা খাতুন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা করেন। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে তদন্তভার পিবিআই জামালপুরের ওপর ন্যস্ত হয়।

গত ১১ আগস্ট ২০২৬ পিবিআই টিম আরামনগর এলাকা থেকে আসাম কালু মিয়াকে গ্রেফতার করে। রিমান্ড শেষে ২৩ আগস্ট ২০২৬ আসামি কালু মিয়া আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।

​পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার জানান, পাওনা টাকা আদায়ের জেরে এই পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সোহেলসহ অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:০০   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ