ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬



ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ

ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিআরটিএ ফরিদপুর সার্কেলের অতিরিক্ত পরিচালক পলাশ খিসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাঝহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদ বিন মোহাম্মদ আলীসহ নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএর এ উদ্যোগকে স্বাগত জানান। পরে ৬১টি চেকের মাধ্যমে মোট ২ কোটি ৫৫ লাখ টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত ব্যক্তিদের আহতের ধরন ও অবস্থাভেদে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের চেক দেওয়া হয়।
চেক গ্রহণকালে ভুক্তভোগী পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনেও বিআরটিএ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের পাশে থেকে এ ধরনের আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
বিআরটিএ ফরিদপুর সার্কেলের কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:৫০:৫৭   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ