ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ২৬ আগস্ট ২০২৬



ইতিহাসের এই দিনে

২৬ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৮তম (অধিবর্ষে ২৩৯তম) দিন। বছর শেষ হতে আরো ১২৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী

১৩০৩ - আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিতোরগড় দখলে নেন।
১৭৬৮ - ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।
১৭৮৯ - ফরাসি বিপ্লব বিজয়ের পর দেশটির সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে।
১৮৮৩ -ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।
১৯১৪ - জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন।
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।
১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে।
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
১৯৫৫ - সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘ পথের পাঁচালীর’ মুক্তি লাভ করে।
১৯৭০ - সুদান সরকার সংবাদ পত্র শিল্পকে জাতীয়করণ করে।
২০০৫ - বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন।
২০০৬ - দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।

জন্ম

১৬৭৬ - রবার্ট ওয়ালপোল, একজন ব্রিটিশ রাষ্ট্রনায়ক। (মৃ.১৭৪৫)
১৭৪৩ - অঁতোয়ান লাভোয়াজিয়ে, ফরাসি রসায়নবিদ এবং জীববিজ্ঞানী। (মৃ.১৭৯৪)
১৭৯৪ - অ্যান্তনি ল্যাভোসিয়ে, ফরাসি রসায়নবিদ ও অক্সিজেন আবিষ্কর্তা।
১৮৬৯ - দীনেন্দ্রকুমার রায়, রহস্য কাহিনীকার ও সম্পাদক।
১৮৭৩ - মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক লি ডি ফরেস্ট।
১৮৮০ - গিইয়োম আপলিনের, ইতালীয় বংশোদ্ভুত ফরাসি লেখক, কবি, নাট্যকার এবং সমালোচক। (মৃ.১৯১৮)
১৮৮২ - জেমস ফ্রাংক, জার্মান পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ.১৯৬৪)
১৮৮৫ - বিখ্যাত ফরাসী লেখক জুলস রোমেইনস।
১৯০৪ - ক্রিস্টোফার ইশারউড, একজন ইংরেজ ঔপন্যাসিক। (মৃ. ১৯৮৬)
১৯১০ - মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক দা মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাত্রী। (মৃ.০৫/০৯/১৯৯৭)
১৯১৪ - হুলিও কোর্তাজার, বেলজিয়ান বংশোদ্ভুত আর্জেন্টিনীয় লেখক এবং অনুবাদক। (মৃ. ১৯৮৪)
১৯২০ - ভানু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। (মৃ.০৪/০৩/১৯৮৩)
১৯৪১ - বারবেট শ্রোডার, সুইস চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক।
১৯৫১ - এডওয়ার্ড উইটেন, ফিল্ড্‌স পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
১৯৭০ - মেলিসা ম্যাকার্থি, একজন আমেরিকান অভিনেত্রী, কমেডিয়ান, লেখক, ফ্যাশন ডিজাইনার এবং প্রযোজক।
১৯৮০ – ম্যাকোলে কুলকিন, আমেরিকান অভিনেতা।
১৯৮৮ - লার্স স্টিন্ডল, জার্মান ফুটবল খেলোয়াড়।
১৯৯০ - মাতেও মুসাচিও, আর্জেন্টিনার ফুটবলার।
১৯৯১ - ডিলান ও’ব্রায়েন, আমেরিকান অভিনেতা।
১৯৯৩ - আহমেদ দীপ্ত, বাংলাদেশী সাংবাদিক (ডেইলি স্টার) ও ইউনিসেফ এর মীনা মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত লেখক।

মৃত্যু

১৭২৩ - অ্যান্থনি ভন লিউয়েনহুক, একজন ওলন্দাজ বিজ্ঞানী। (জ. ১৬৩২)
১৯১০ - উইলিয়াম জেমস, আমেরিকান মনোবিজ্ঞানী এবং দার্শনিক। (জ. ১৮৪২)
১৯৩৪ - অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার এবং গায়ক। (জ.২০/১০/১৮৭১)
১৯৪৫ - ফ্রানৎস ভেরফেল, অস্ট্রিয়ান লেখক ও নাট্যকার। (জ. ১৮৯০)
১৯৪৭ - চার্লস লিন্ডবার্গ, আমেরিকান পাইলট এবং অভিযাত্রী। (জ. ১৯০২)
১৯৬১ - চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক। (জ.২৯/০৬/১৮৮৩)
১৯৭৮ - শার্ল বোয়ায়ে, ফরাসি-আমেরিকান অভিনেতা, গায়ক এবং প্রযোজক। (জ. ১৮৯৯)
১৯৮২ - সুশোভন সরকার প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক। (জ.১৯/০৮/১৯০০)
১৯৮৭ - গেয়র্ক ভিটিশ, জার্মান রসায়নবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৮৯৭)
১৯৮৮ - মন্মথ রায়, প্রগতিবাদী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। (জ. ১৮৯৯)
১৯৯৮ - ফ্রেডেরিক রাইনেস, আমেরিকান পদার্থবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯১৮)
২০০৩ - বিমল কর,ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক। (জ.১৯/০৯/১৯২১)
২০০৬ - সুবোধ রায় স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট গবেষক। (জ.১৯১৫)
২০১২ - অবতার কিশান হঙ্গল , ভারতের স্বাধীনতা সংগ্রামী ও অভিনেতা। (জ.১৯১৪)
২০১৮ - নিল সিমন, আমেরিকান নাট্যকার এবং লেখক। (জ. ১৯২৭)
২০২১ - গৌরী ঘোষ, প্রখ্যাত বাঙালি বাচিক শিল্পী। (মৃ.১৯৩৮)
২০২৩ - বব বার্কার, আমেরিকান টেলিভিশন গেম শো হোস্ট। (জ. ১৯২৩)

বাংলাদেশ সময়: ১৪:২৩:১৩   ১৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
জন‌সেবার অঙ্গীকা‌রে কাল‌কি‌নি রমজানপুরে চেয়ারম্যান পদে আবদুস সোবহানের প্রার্থীতা ঘোষণা
চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
শহীদ ডা. মিলন দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
শিশুদের সঙ্গে খেলাধুলার সামগ্রী ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর
সালথায় জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আবুল ফজল মুরাদ
বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
মালয়েশিয়ায় ১১২ কর্মী পাঠানো প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ