নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু
শনিবার, ৩ অক্টোবর ২০২৬



নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে আজ শনিবার সকাল ৯ টা থেকে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এতে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

কর্মশালায় আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সঠিক ব্যবহার, মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের কৌশল এবং ভুয়া খবর বা গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৪০ জন সাংবাদিক এ কর্মশালায় অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২৫   ৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
ঢাকা পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
তিন মাসেই গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জে : ডিএমপি কমিশনার
লং মার্চের নামে বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
৫ আগস্টের পর মুরুব্বিরাও আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারেনি
জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড করলে কেউ ছাড় পাবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ