![]()
মধুখালী প্রতিনিধি : আগামী ৭ সেপ্টেম্বর বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মধুমতি- গড়াই নদীতে মধুখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ টি বড় নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী আকাশ মাহমুদ সংগীত পরিবেশন করবেন।
এ উপলক্ষে মধুখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, সহ-সভাপতি আকতার হোসেন মুন্সী,মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিল্টন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শিপন সরকার, উপজেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সালাম বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সুমন প্রমুখ।
এই আয়োজনকে সুন্দর ও সার্থক করতে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।
বাংলাদেশ সময়: ২২:৪০:৩৯ ৫ বার পঠিত