সদরপুরে কন্যাশিশু দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



সদরপুরে কন্যাশিশু দিবস পালিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুত জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা,মাধ্যমে শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাচন অফিস মোঃ মঞ্জুর হোসেন খান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার সোহরাব আলী খান,জনস্বাস্থ্য প্রকৌশল হাসিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ কন্যাশিশুর সার্বিক বিকাশে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৯:০৭   ৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ