ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বোয়ালমারীর ঘরে চ্যাম্পিয়ন ট্রফি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বোয়ালমারীর ঘরে চ্যাম্পিয়ন ট্রফি
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বোয়ালমারীর ঘরে চ্যাম্পিয়ন ট্রফি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফুটবল মাঠে তরুণদের মিলনমেলা। গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের নৈপুণ্য আর গোলের উত্তেজনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো মাঠ। ‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’—এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোহাম্মদপুর ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে বোয়ালমারী ফুটবল একাদশ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পাকুড়িয়া ও শিয়ালদী গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য আর দর্শকদের মুহুর্মুহু করতালিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বোয়ালমারী ফুটবল একাদশ। অন্যদিকে রানার্সআপ হয় মোহাম্মদপুর ফুটবল একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক, মেডিসিন বিশেষজ্ঞ ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মাদ শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মাদ শাহ আলম বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করা গেলে তরুণেরা ইতিবাচক কর্মকাণ্ডে বেশি সম্পৃক্ত হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের মাঠমুখী করতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. মোহাম্মাদ শাহ আলম। আয়োজকদের মতে, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের মাজহারুল আনোয়ার, বিশিষ্ট সমাজসেবক ফরিদুল ইসলাম, বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক আব্দুল আলীম খান এবং ক্রীড়া সংগঠক আশিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলাটিকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে সাবলীল ধারাভাষ্য দেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক। তাঁর ধারাভাষ্যে দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় টুর্নামেন্টে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ খেলোয়াড়সহ নির্বাচিত খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।

বিকেল থেকেই খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। শত শত মানুষের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ফুটবল আয়োজন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২১:৩৭:৫৫   ২০ বার পঠিত   #  #







ছবি গ্যালারী’র আরও খবর


কালুখালীতে বিএনপির জনসমাবেশ, আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা
ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বোয়ালমারীর ঘরে চ্যাম্পিয়ন ট্রফি
মধুখালীর কামারখালীতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সোনাপুরের মানুষের ভালোবাসা নিয়ে আবারও চেয়ারম্যান হতে চান মনির মোল্লা
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
এবার ঢাকায় আসছেন শাকিরা?
জামালপুরে তিন ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর
সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ