ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেল বাংলাদেশ
সোমবার, ২৮ নভেম্বর ২০২২



ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেল বাংলাদেশ

আগামী বছর ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আরও দুটি সিরিজ রয়েছে। তবে গত ২৫ নভেম্বর আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার পরাজয়ের পর বাংলাদেশের সরাসরি খেলা নিশ্চিত হয়ে গেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের আয়োজক দেশসহ সুপার লীগের শীর্ষ আট দল দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে। যেখানে ছয় সিরিজে মোট ১৮ ম্যাচে মাঠে নেমে ১২ ম্যাচে জয় পায় তামিম ইকবালের দল। যার কারণে মোট ১২০ পয়েন্ট অর্জন করেছে টাইগাররা।

এবারের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতের সঙ্গে এখন পর্যন্ত বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে। ফলে আগামী বছর মার্চ মাসে বাংলাদেশ দলের ইংল্যান্ড ও মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে যে সিরিজ রয়েছে তার ফলাফলে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলায় কোনো প্রভাব পড়বে না।

বাংলাদেশ সময়: ১১:৪১:৩৩   ৪৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে
মাঠে ফিরেই জাদু দেখালেন মেসি, মায়ামির জার্সিতে নতুন রেকর্ড
বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান
মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি
মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি
ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ