বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় ৬০১ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে তিন শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১২ হাজার ৪২১ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী কমেছে ৭৫ হাজারের বেশি।

রোববার (৪ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার ৬২৩ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৪৫ হাজার ৭৭২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ১৮০ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫২১ জন এবং মারা গেছেন ৩৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৯০৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৭২৬ জন এবং মারা গেছেন ৪৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন ৫৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫৫ জন এবং মারা গেছেন ৩২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫২ জন এবং মারা গেছেন ৩৩ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭ জন এবং মারা গেছেন ৩৩ জন। ব্রাজিলে মারা গেছেন ৮৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪২৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ৯:২০:৫৭   ৫৪৯ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ