নাটোরে শিক্ষা বিষয়ক পরিকল্পনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে শিক্ষা বিষয়ক পরিকল্পনা সভা
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



---

জেলায় আজ শিক্ষা বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্যে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে হবে। এজন্যে কারিকুলামকে যুগোপযোগী, বাজেটে জিডিপি’র আনুপাতিক হারে শিক্ষা বরাদ্দ বৃদ্ধি, বৈষম্য দূর করা, ব্যবস্থাপনা কমিটির মান বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়ন ইত্যাদি নিশ্চিত করতে হবে।
শিক্ষা পরিকল্পনাকে ফলপ্রসূ করার লক্ষ্যে সভায় অংশগ্রহনকারীবৃন্দ শিক্ষার সমতা, গুণগতমান বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইউনিসেফের বিশেষজ্ঞ জিয়াউস সবুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন, জেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন, আল মাদ্রাসাতুল জামহুরিয়ার অধ্যক্ষ আখতার হোসেন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ, আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা প্রমুখ।
গণসাক্ষরতা অভিযান এবং আলো’র যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলো’র সহ সভাপতি শিবেন্দ্র নাথ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৩৫   ৫৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ