কঠিন লড়াইয়ের অপেক্ষায় পর্তুগাল-সুইজারল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » কঠিন লড়াইয়ের অপেক্ষায় পর্তুগাল-সুইজারল্যান্ড
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



কঠিন লড়াইয়ের অপেক্ষায় পর্তুগাল-সুইজারল্যান্ড

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে মাঠে নামবে ইউরোপের দুই দেশ পর্তুগাল ও সুইজারল্যান্ড।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে ১১টিতে জিতেছে সুইসরা আর ৯ বার জিতেছে পর্তুগিজরা। ড্র হয়েছে পাঁচ ম্যাচে।

কাতার বিশ্বকাপের এই ম্যাচের মধ্য দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোদের সামনে ১৯৫৪ সালের পর আবারও শেষ আটে ওঠার হাতছানি। দলের তারকা ফুটবলার নুনো মেন্ডেসের ইনজুরি পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসকে ভাবাচ্ছে। তবে আক্রমণভাগে অন্যতম আস্থার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজ ছন্দে রয়েছেন। আর ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা দলটির রক্ষণভাগে দাপট দেখাতে প্রস্তুত পেপে-দালোতরা।

কোচ ফার্নান্দো সান্তোস জানান, আমরা সম্পূর্ণভাবে বিশ্বকাপের দিকে মনোনিবেশ করছি। দলকে সমর্থন করছি ও এটিই আমাদের ফোকাস। আজকে খুব কঠিন একটি ম্যাচ হবে।

অন্যদিকে সবশেষ ১৯৫৪ বিশ্বকাপে জায়গা করে নেওয়া সুইসরা এখন পর্যন্ত কোয়ার্টার বাধা টপকাতেই পারেনি। তাই ইতিহাস পাল্টে দিতে চায় তারা। সুইস ফুটবলার জর্দান শাকিরির দাবি, দল এই ম্যাচে স্পেশাল পারফরম্যান্স দেখাবে।

শাকিরি বলেন, পর্তুগাল ভালো দল, আমার মতে এই ম্যাচে তারাই ফেভারিট। তবে আমাদের সামর্থ্যও আমরা জানি। এই ম্যাচে আমরা স্পেশাল পারফরম্যান্স দেখানোর চেষ্টা করব এবং তাদের সমস্যায় ফেলার চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:২১   ৬০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ