সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি প্রতিনিধি দল ভারতে

প্রথম পাতা » চট্টগ্রাম » সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি প্রতিনিধি দল ভারতে
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি প্রতিনিধি দল ভারতে

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিজিবির দক্ষিণ-পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার) ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে দলটি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌঁছায়।

বিজিবি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গত ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। আলোচনা শেষে প্রতিনিধি দলটি ৯ নভেম্বর বিকালে আখাউড়া চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবে। প্রতিনিধি দলে বিজিবি চট্টগ্রাম ছাড়াও ময়মনসিংহ, সিলেট, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের রিজিয়ন ও সেক্টর কমান্ডারগণ রয়েছেন।

এদিকে বিজিবির দক্ষিণ-পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার) ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী নেতৃত্বে প্রতিনিধি দলটি আখাউড়া সীমান্তে পৌঁছলে ভারতের ত্রিপুরা রাজ্যের গকূলনগর বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেক্টর কমান্ডার রাজেশ কুমার তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৪৯   ৫১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ