যৌনপল্লিতে বিক্রি হওয়া কিশোরীকে বিয়ে করল বিল্লাল

প্রথম পাতা » চট্টগ্রাম » যৌনপল্লিতে বিক্রি হওয়া কিশোরীকে বিয়ে করল বিল্লাল
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



যৌনপল্লিতে বিক্রি হওয়া কিশোরীকে বিয়ে করল বিল্লাল

যৌনপল্লিতে বিক্রি হওয়া কিশোরীকে (১৮) উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরীকে থানায় গিয়ে বিয়ের প্রস্তাব দেন চাকরিজীবী এক যুবক। এ সময় তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়।

বুধবার (৭ ডিসেম্বর) কুমিল্লার মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে পাবনার ওই যুবকের সঙ্গে মেঘনা থানা পুলিশের মধ্যস্থতায় ২ লাখ টাকা কাবিনে বিয়ে হয়।

বিয়ে করা যুবকের নাম বিল্লাল হোসেন। তিনি একটি ডেইরি ফার্মে চাকরি করেন।

জানা গেছে, পাবনার যৌনপল্লিতে থাকাকালীন বিল্লাল নামে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। পরে বিল্লাল পাবনা থেকে মেঘনা থানায় এসে উদ্ধারকৃত কিশোরীকে বিয়ের জন্য প্রস্তাব দেন। এ সময় কিশোরীর বাবা-মাকে সংবাদ দিয়ে থানায় নিয়ে আসা হয়। পরে বিয়ের বিষয়ে জানানো হলে তারাও রাজি হয়। এ সময় ২ লাখ টাকা কাবিনে মঙ্গলবার (৬ ডিসেম্বর) কিশোরীর বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, কুমিল্লা মেঘনা এলাকায় কাজ করতে আসা কাউসার নামের এক রাজমিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভুক্তভোগী কিশোরীর। পরে গত ১৯ নভেম্বর প্রেমিক কাউসারের ফাঁদে পড়ে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। পরে তাকে নিয়ে পাবনার একটি যৌনপল্লিতে বিক্রি করে দেন প্রেমিক কাউসার।

তিনি আরও জানান, ভুক্তভোগী কিশোরীর পরিবার তাকে খুঁজে না পেয়ে রোববার (৪ ডিসেম্বর) মেঘনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে ডায়েরির দায়িত্ব পান মেঘনা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৫ ডিসেম্বর) রাতে পাবনা শহরের একটি যৌনপল্লি থেকে পাবনা থানা পুলিশের সহায়তায় কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরে ভুক্তভোগীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের মধস্থ্যতায় এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয়। তবে অভিযুক্ত প্রেমিক কাউসারকে খুঁজছে পুলিশ। তাকে খুঁজে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:২৯   ৬৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ