ব্রাজিলের স্বপ্নভঙ্গ করা কে এই লিভাকোভিচ

প্রথম পাতা » খেলাধুলা » ব্রাজিলের স্বপ্নভঙ্গ করা কে এই লিভাকোভিচ
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২



ব্রাজিলের স্বপ্নভঙ্গ করা কে এই লিভাকোভিচ

হেক্সা জয়ের মিশন নিয়ে কাতার পা রেখেছিল ফুটবল পরাশক্তি ব্রাজিল। কিন্তু তাদের যাত্রা থেমেছে কোয়ার্টার ফাইনালে, ক্রোয়েশিয়ার বিপক্ষে। তাও আবার টাইব্রেকারে, ক্রোয়াট গোলরক্ষক একাই যেন হারিয়ে দিয়েছেন ব্রাজিলকে।

টাইব্রেকারে রদ্রিগোর শট ফিরিয়ে দিয়েছেন তিনি। এরপর চাপে পড়ে মার্কুইনহোসও বারপোস্টে শট নিয়েছেন। তাতেই টানা দ্বিতীয়বারের মতো ক্রোয়েশিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। রাশিয়া বিশ্বকাপে ফাইনালে খেলেছিল দলটি।

ব্রাজিলকে হারিয়ে দেয়া লিভাকোভিচ জাতীয় দলের হয়ে খেলছেন ২০১৭ সাল থেকে। দলের হয়ে এখন পর্যন্ত ৩৯ ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ সালের বিশ্বকাপে দলের সঙ্গী ছিলেন এই গোলরক্ষক। কিন্তু খেলতে পারেননি এক ম্যাচও। এবার সুযোগ পেয়েই যেন বাজিমাত করছেন। জাপানের বিপক্ষেও টাইব্রেকারে তিন শট ফিরিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি।

লিভাকোভিচের জন্ম ১৯৯৫ সালে, ক্রোয়েশিয়ার জাদারে। জাতীয় দলের আগে অনূর্ধ্ব দলগুলোতে খেলেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে খেলছেন দিনামো জাগরেভের হয়ে।

বাংলাদেশ সময়: ০:৪৬:৪০   ৫৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ