‘চীন অবশ্যই ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে’

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘চীন অবশ্যই ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে’
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২



‘চীন অবশ্যই ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে’

বৈধ অধিকার প্রতিষ্ঠায় নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থন করে চীন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

শি জিনপিং বলেন, ফিলিস্তিন ও চীনের মধ্যকার বন্ধুত্ব পরীক্ষিত। আধা শতাব্দী ধরে পরস্পরকে সমর্থন ও বিশ্বাস করে আসছি।

তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকার বিশ্বের শান্তি, অভিন্ন উন্নয়ন, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায় বিচার আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অংশীদারিত্বমূলক গড়ার কাজ করে যাবে।

শি জিনপিং বলেন, চীন অবশ্যই ফিলিস্তিনের জনগণকে সমর্থন করবে এবং তাদের পাশে থাকবে।

ফিলিস্তিনের জনগণের পাশে থাকার জন্য দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, শি জিনপিংয়ের দেশের সঙ্গে সম্পর্ক হওয়ার জন্য আমরা গর্বিত। প্রভাবশালী দেশ হিসেবে ফিলিস্তিনের জনগণের পাশে থাকার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সূত্র : প্রেস টিভি

বাংলাদেশ সময়: ১:১১:৫২   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু
যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের
সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান
সিয়াটলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ৪
শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ