রামপাল বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু, জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ৬৬০ মেগাওয়াট

প্রথম পাতা » খুলনা » রামপাল বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু, জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ৬৬০ মেগাওয়াট
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



---

রামপাল বিদ্যুৎ কেন্দ্র (কয়লাভিত্তিক মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট) শনিবার রাতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। এর মধ্যমে ইউনিট-১ থেকে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে।
এর আগে, গত ১৫ আগস্ট প্রতিটি ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২টি (১৩২০ মেগাওয়াট) মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের একটি ইউনিট-১ সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। এটি তখন জাতীয় গ্রিডে ৯১.৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে।
প্রকল্পের একজন কর্মকর্তা আজ বাসসকে জানান, ২০২৩ সালের জুনে ইউনিট-২ থেকে জাতীয় গ্রিড আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হবে।
বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ বলেন, শনিবার রাত থেকে ইউনিট-১-এর পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে, আমরা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছি। এরই মধ্যে সব ধরনের কারিগরি কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের পাশাপাশি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আনুমানিক ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত, এই প্রকল্পের দুটি ইউনিট (প্রতিটি ৬৬০ মেগাওয়াট) থেকে মোট ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।
প্রকল্পের উপ-ব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ইতোমধ্যে দ্বিতীয় ইউনিটের ৭৯ দশমিক ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের জুনের মধ্যে বাকি কাজ শেষ হবে।
৬৬০ মেগাওয়াটের ২টি (১৩২০) মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় ২.০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে স্থাপন করা হচ্ছে এবং এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত।
প্রায় ৯১৫.৫ একর জমির উপর অবস্থিত এই প্ল্যান্ট থেকে উৎপাদিত শতভাগ বিদ্যুৎ বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহ করা হবে। এই প্ল্যান্ট থেকে বিদ্যুৎ প্রেরণ ও বিতরণের জন্য, কারখানা থেকে খুলনা পর্যন্ত ২৩০ কেভি ডাবল সার্কিট লাইন এবং গোপালগঞ্জ পর্যন্ত ৪০০ কেভি ডাবল সার্কিট লাইন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:২৪   ৫৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ