ভলিবলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » ভলিবলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



ভলিবলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ সেটে জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের প্রথম সেটে ২৮-২৪ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটেই ম্যাচে ফিরে আসে কিরগিজরা।

এই সেট জিতে নেয় ২১-২৫ ব্যবধানে। কিন্তু পরের দুই সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। তৃতীয় সেটে ২৭-২৫ এবং চতুর্থ সেটে ২৫-২৩ ব্যবধানে জিতে।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের রেদওয়ান। তিনি বলেন,’খুব ভালো লাগছে। লড়াইটা কঠিন ছিল। একটু চাপও ছিল। তবে আমরা জিততে চেয়েছিলাম। আমরা জিতেছি। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো। ‘ তার হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম চৌধুরী। এদিকে দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-০ সেটে জয় পেয়েছে শ্রীলংকা।

বাংলাদেশ সময়: ২১:৪০:১৯   ৪৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন স্প্যানিশ ডিফেন্ডার
নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা
বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’: ফুটবলমঞ্চে দেশের গৌরব
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ