শেখ রাসেলের বড় জয়

প্রথম পাতা » খেলাধুলা » শেখ রাসেলের বড় জয়
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



শেখ রাসেলের বড় জয়

প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ শুক্রবার মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীকে ৪-২ গোলে হারিয়েছে জুলফিকার মাহমুদের দল। জোড়া গোল করেছেন চার্লস দিদিয়ের। একটি করে গোল করেন ইয়াসিন খান ও এমফন উদোহ।

ম্যাচের ৪১তম মিনিটে শেখ রাসেলকে এগিয়ে নেন চার্লস দিদিয়ের। বক্সের বাম প্রান্ত থেকে এমদন উদোহর তুলে দেওয়া বলে বাম পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন আইভরিয়ান এই মিডফিল্ডার। বিরতি থেকে ফিরে রাসেলের ব্যবধান বাড়িয়ে নেন ইয়াসিন খান। এমফনের কর্নারে হেডে জাল খুঁজে নেন এই ডিফেন্ডার।

তবে দশ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ জমিয়ে তুলে চট্টগ্রাম আবাহনী। ৬৪ মিনিটে এক গোল শোধ দেন বামবা। ৭৪ মিনিটে নাসির উদ্দিন চৌধুরীর গোলে সমতায় ফেরে সাইফুল বারীর দল।

কিন্তু শেষ দিকে এসে রাসেলকে আর আটকাতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ৮৪ মিনিটে শেখ রাসেলকে আবারো এগিয়ে নেন চার্লস দিদিয়ের। এমফনের পাসে বক্সের বাইরে থেকে মাপা শটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রাসেলের ব্যবধান বাড়ান এমফন উদোহ।

বাংলাদেশ সময়: ২১:৪৩:০৬   ৪৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ