রংপুর সিটিতে নতুন যুক্ত হওয়া এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ডালিয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুর সিটিতে নতুন যুক্ত হওয়া এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ডালিয়ার
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২



রংপুর সিটিতে নতুন যুক্ত হওয়া এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ডালিয়ার

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : নির্বাচিত হলে রংপুর সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর উন্নয়নে মন দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।
নৌকা প্রতীকের এই মেয়র পদপ্রার্থী বলেন, “সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও বর্ধিত ওয়ার্ডগুলোতে গত ১০ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিস্তৃত এলাকার বাসিন্দারা রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সেবা থেকেই বঞ্চিত।
“নির্বাচিত হলে আমি নতুন যুক্ত হওয়া ওয়ার্ডের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ মেগাপ্রকল্প নিয়ে আসব।” গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী।
ডালিয়া বলেন, “ভোট চাইতে গিয়ে আমি দেখেছি বর্ধিত ওয়ার্ডগুলোর জরাজীর্ণ অবস্থা। সিটি করপোরেশন হয়েও বর্ধিত ওয়ার্ডের জনগণের কোনো উন্নয়ন হয়নি। তাই আমি নির্বাচিত হলে রংপুর সিটির পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি বর্ধিত ওয়ার্ডগুলোর জন্য মেগাপ্রকল্প নিয়ে আসব। তাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৩২   ৫৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ