বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৭৮৩ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় পৌনে ছয়শো। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ১৬২ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে লক্ষাধিক।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৩৩৯ জন।

একইসময়ে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ২০ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ৫৫ জন। ব্রাজিলে মারা গেছেন ৩২ জন এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯২১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৪৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯ জন এবং মারা গেছেন ৭০ জন।

এছাড়া, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৬ জন এবং মারা গেছেন ৫৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ২৪ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৩৬ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৬২ জন এবং মারা গেছেন ৩৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ১৪ লাখ ৪০ হাজার ২২৫ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৮৫ হাজার ২৩৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:৩৫:৪১   ৪৮০ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ