ইতিহাস তুমি অধরাই রয়ে গেলে

প্রথম পাতা » খেলাধুলা » ইতিহাস তুমি অধরাই রয়ে গেলে
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



ইতিহাস তুমি অধরাই রয়ে গেলে

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের আজ (২৫ ডিসেম্বর) চতুর্থ দিন চলছিল। তবে প্রথম তিন দিনে যতটা না দর্শক ছিল, আজ সকালে তারচেয়ে বেশি দর্শকের সমস্বর আওয়াজে মুখরিত ছিল মিরপুরের হোম অব ক্রিকেট।

সবার আশা ছিল, ভারতের বিপক্ষে ইতিহাস গড়ে ফেলবে বাংলাদেশের ক্রিকেটাররা। অবশ্য সাত সকালে সেই আশার পালে জোরেশোরেই হাওয়া বইয়ে দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ-সাকিব আল হাসানরা।

তবে শেষ পর্যন্ত ইতিহাস গড়া হয়নি বাংলাদেশের। দারুণ সুযোগ থাকা সত্ত্বেও ভারতের বিপক্ষে জেতা হয়নি প্রথম টেস্ট ম্যাচ। ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে ১১তম হার নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ।

মাঠে এদিন ভারতের পক্ষে ছিলেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি শ্রেয়াস আইয়ার। তবে তিনিই যেন নীরব দর্শক হয়ে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনের সামনে। ব্যাটিং করতে নেমে শুরুতে কিছুটা খাবি খাচ্ছিলেন অশ্বিন। সেই অশ্বিন যখন মুমিনুল হকের ক্যাচ মিসে জীবন পেলেন।

এরপর একাই ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশি বোলারদের উপর। তার অসাধারণ ব্যাটিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে আরেকটি টেস্ট হার নিয়ে মাঠ ছাড়লো সাকিব আল হাসানের দল।

বিস্তারিত আসছে…

বাংলাদেশ সময়: ১১:৪০:২৬   ৪৬৮ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ