পেলের মৃত্যুশোক না কাটতেই চলে গেলেন আরেক কিংবদন্তি

প্রথম পাতা » খেলাধুলা » পেলের মৃত্যুশোক না কাটতেই চলে গেলেন আরেক কিংবদন্তি
শনিবার, ৭ জানুয়ারী ২০২৩



পেলের মৃত্যুশোক না কাটতেই চলে গেলেন আরেক কিংবদন্তি

‘ফুটবলের রাজা’ পেলের মৃত্যুশোক না কাটতেই আবারও শোকে কাতর ফুটবলবিশ্ব। এবার না-ফেরার দেশে পাড়ি জমালেন ইতালির সাবেক ফুটবল তারকা জিয়ানলুকা ভিয়াল্লি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতালিয়ান দৈনিক লা স্তাম্পর শিরোনাম, ‘চিরকালের অধিনায়ক আর নেই। তিনি ছিলেন সবারই আদর্শ।

ফুটবলে সাধারণ পরিবার থেকে উঠে এসে পেলে, ম্যারাডোনার মতো কিংবদন্তি হয়েছেন অনেকে। ভিয়াল্লির গল্পটা ছিল অন্য রকম। বিলিয়নেয়ার বাবার ছেলে বেড়ে উঠেছেন ৬০ রুমের রাজপ্রাসাদে। তবে মাঠে আর দশজনের মতোই কঠোর পরিশ্রম করে পৌঁছেন সাফল্যের চূড়ায়। তাঁর পায়ের দ্যুতিতেই ১৯৯০-৯১ মৌসুমে প্রথমবার সিরি ‘এ’ জিতেছিল সাম্পদোরিয়া। ১৯৯২ সালে ১২.৫ মিলিয়ন ইউরোয় সাম্পদোরিয়া থেকে জুভেন্টাসে নাম লেখান ভিয়াল্লি। দলবদলে সেটাই ছিল তখনকার বিশ্বরেকর্ড। অধিনায়ক হিসেবে জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে নিজের দামের প্রতিদানও দেন তিনি।

ইতালির হয়ে ৫৯ ম্যাচে ১৬ গোল করা ভিয়াল্লি শুক্রবার লন্ডনে মারা গেছেন ৫৮ বছর বয়সে। ২০১৭ সাল থেকে অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন ইতালির ইউরোজি দলের ‘হেড অব ডেলিগেশন’-এর দায়িত্ব পালন করা ভিয়াল্লি। মাঝখানে সেরে উঠলেও কিছুদিন আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় দায়িত্বটাই ছেড়েছিলেন তিনি। ১৯৯৮ সালে চেলসির খেলোয়াড়-কাম-কোচের দায়িত্বও পালন করেছিলেন ভিয়াল্লি।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৪৮   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন
কেমন হতে পারে আর্জেন্টিনার ফাইনাল একাদশ
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ