শার্শা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

প্রথম পাতা » খুলনা » শার্শা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
শনিবার, ৭ জানুয়ারী ২০২৩



শার্শা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

শোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (৭ জানুয়ারি) ভোরে পাঁচভুলাট এলাকা থেকে এ সোনার চালান উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। দুজন স্বর্ণের বার বহনকারী ব্যাগ ফেলে পালিয়ে যান বলে জানা গেছে। পলাতক দুই সোনা পাচারকারীকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

পলাতক ব্যক্তিরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে শাহ আলম (৪২) ও একই থানার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০)।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সীমান্তের পাঁচভুলাট এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভুলাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলা হয়। এ সময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ১৭ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৯৮৩ গ্রাম এবং সিজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

তিনি আরো জানান, পলাতক শাহ আলম ও রিয়াজুলের বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দিয়ে সোনার চালান শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২৮   ৫৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ