আবহমানকালের বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতে হবে- ডেপুটি স্পীকার

প্রথম পাতা » গাজীপুর » আবহমানকালের বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতে হবে- ডেপুটি স্পীকার
শনিবার, ৭ জানুয়ারী ২০২৩



---

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। উন্নয়নের জোয়ারে আমাদের স্বকীয় বৈশিষ্ট, নিজস্ব সংস্কৃতিকে ভুলে যাওয়া যাবে না। আবহমানকালের বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতে হবে।

আজ (শনিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু গাজিপুরের কাপাসিয়ায় আফজালুন্নেছা সিকদার সামাজিক স্বাস্থ্য কেন্দ্র মাঠ সংলগ্ন পৌষমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, মহান মুক্তিযুদ্ধের পেছনে শুধু অর্থনৈতিক বৈষম্যই দায়ী ছিল না। স্বাধীনতার পরাজিত শক্তিদের ইচ্ছে ছিল বাঙালির ভাষা ও সংস্কৃতিকে ভুলুণ্ঠিত করা। বাঙালি তাঁদের নিজস্বতাকে হারিয়ে যেতে দেয় নি, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করেছে।

মোঃ শামসুল হক টুকু বলেন, ৫১ বছরে অামরা অনেকদূর এগিয়েছি! শেখ হাসিনা আমাদের মেট্রোরেল উপহার দিয়েছেন, পদ্মা সেতু দিয়েছেন। আধুনিকতার ছোয়া পেয়ে আমাদের সংস্কৃতি বা শেকড়কে ভুলে যাওয়া উচিৎ হবেনা।

পৌষমেলায় আবহমানকালের বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত আবুল কালাম মোঃ হুমায়ুন কবির, সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৪৮   ৫০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩
কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন কমিশনে যে শঙ্কার কথা জানাল ইসলামী আন্দোলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ