ব্রাজিলে রাষ্ট্রপতি ভবনে হামলা 

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রাজিলে রাষ্ট্রপতি ভবনে হামলা 
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



ব্রাজিলে রাষ্ট্রপতি ভবনে হামলা 

ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ জানুয়ারি) দেশটির সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা এ হামলা চালায়।

আলজাজিরার তথ্যমতে, নির্বাচনে কারচুপির অভিযোগ ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি বলসোনারো সমর্থকরা সবুজ পতাকা এবং হলুদ পোশাক পরে বর্তমান রাষ্ট্রপতি ভবনে হামলা চালায়। তবে হামলার সময় রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা ডা সিলভা সেখানে ছিলেন না।

এ ছাড়া বিক্ষোভকারীরা কংগ্রেসে আক্রমণের পাশাপাশি সুপ্রিম কোর্টের বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ দিকে এই হামালার জন্য আগের রাষ্ট্রপতিকে দায়ী করেছেন লুলা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাষ্ট্রপতি ভবন, সুপ্রিম কোর্ট এবং কংগ্রেসে হামলার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে।

গত বছরের ৩০ অক্টোবর কট্টর দক্ষিণপন্থি বোলসোনারোকে হারিয়ে ব্রাজিলে ক্ষমতায় আসেন বামপন্থি লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। তবে, বোলোসোনারো এখন পর্যন্ত নিজের হার স্বীকার করেননি। তিনি ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন।

অক্টোবরে নির্বাচনের পর থেকেই বোলসোনারোর সমর্থকরা দেশটির বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছেন। তবে, রোববার তা চরম আকার ধারণ করে।

বাংলাদেশ সময়: ১১:১৯:৪৮   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের শঙ্কা কমেছে
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত
হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার
চীনা প্রধানমন্ত্রী লি-শেহবাজ বৈঠক, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান
ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া
চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ