সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪০

প্রথম পাতা » আন্তর্জাতিক » সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪০
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪০

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছেন ৪০ জন। দেশটির মধ্যাঞ্চলীয় শহর কাফরিনে ঘটে যাওয়া ভয়াবহ এ দুর্ঘটনায় আরও অন্তত ৮৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৮ জানুয়ারি) ভোর সোয়া ৩ টার দিকে প্রধান জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যুতে আমি মর্মাহত। এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

ফায়ার ব্রিগেড বলেছে, ৬০ জনের ধারণক্ষমতার একটি বাস মৌরীতানিয়ার সীমান্তের কাছে রোসো শহরের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসার আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সেনেগালের জাতীয় ফায়ার ব্রিগেডের অপারেশন প্রধান কর্নেল চেইখ ফল বলেছেন, এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৮৭ জন আহত হয়েছেন। ইতোমধ্যে আহতদের কাফরিনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ায় যান চলাচল পুনরায় শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২১:৪৭   ৪৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ