থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা

প্রথম পাতা » খেলাধুলা » থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা

ওমানের মাসকাটে চলমান এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে কোচ মামুনুর রশীদের দল।

বুধবার (১১ জানুয়ারি) সেমিফাইনালের প্রথমার্ধে দুই দলের কেউই কোনো গোল করতে পারেনি। ফলে ফাইনালে ওঠার পথে সংশয় জেগেছিল বাংলাদেশ শিবিরে। তবে চতুর্থ কোয়ার্টারে দারুণ নৈপুণ্যে দেখিয়ে তিন গোল করে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের যুবারা।

ম্যাচের ৪৮ মিনিটে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন মো. জীবন। এর আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মো. হোসাইন। আর ৫৮তম মিনিটে মো. হাসান গোল করলে জয়টা নিশ্চিত হয় বাংলাদেশের।

আগামীকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্বাগতিক ওমান ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে বাংলাদেশ দল। যার ফলে এশিয়ান জুনিয়র কাপে খেলার যোগ্যতা অর্জন করে লাল সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে বাংলাদেশ ২০১৪ সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার ঘরের মাটিতে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ ৫ ম্যাচ খেলে কোনো গোল হজম না করার বিপরীতে ৩৫টি গোল করেছিল।

বাংলাদেশ সময়: ২৩:৪২:২৭   ৫৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ