আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- ডাকাত সর্দার সোনারগাঁয়ের মান্দারপাড়ার শুকুর আলীর ছেলে সুজন মিয়া (২৫), আব্দুল সালেকের ছেলে আব্দুল হাই (৩৫), আড়াউহাজারের বরইপাড়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৫), সোনারগাঁয়ের চেংগাকান্দির সজলের ছেলে ইমরান ইমন (২২), মসলন্দপুরের জামানের ছেলে আল আমিন (২৪), বিষনন্দির ওসমান গণির ছেলে নুর ইসলাম (৩৮), মসলন্দপুরের খাদেম আলীর ছেলে বকুল (৩২) ও চেংগাকান্দির তাজউদ্দিনের ছেলে ফয়সাল (২০)। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে একটি রামদা, তিনটি হাসুয়া, একটি ছোড়া, একটি শাবল, দুটি জি আই পাইপ। এছাড়াও নগদ ৫ হাজার ৯২০ টাকা, সাতটি মোবাইল ও ১০টি সিম জব্দ কওে র‌্যাব।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুওে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু। এর আগে বুধবার (১১ জানুয়ারি) রাতে আড়াইহাজারের বামুনদিয়া খেজুরতলা এলাকায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় মোজাম্মেল পার্কের ভেতরে একটি পরিত্যক্ত ঘরের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতিকালে ওই দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:০৪   ৫৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
আড়াইহাজারে গণপিটুনিতে ২ ছিনতাইকারী আহত, পিস্তল-গুলি উদ্ধার
আড়াইহাজারে ধানের শীষের প্রচারে আনিসুল ইসলাম সানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ