শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতল ভারত

প্রথম পাতা » খেলাধুলা » শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতল ভারত
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতল ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিক ভারত। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজও এক ম্যাচ হাতে রেখে জিতে নিলো রোহিত শর্মার দল।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে মাত্র ৩৯.৪ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। লঙ্কানদের পক্ষে অভিষিক্ত ওপেনার নুয়ান্দু ফার্নান্দো সর্বোচ্চ ৫০ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে দলীয় ১০০ রানের আগেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারালেও লোকেশ রাহুলের অপরাজিত ফিফটিতে ৬ উইকেটে হারালেও ৪০ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন রাহুল। আগামী ১৫ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:১১   ৫১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ