নোয়াখালীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পক্ষে ১২ হাজার কম্বল বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পক্ষে ১২ হাজার কম্বল বিতরণ
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



নোয়াখালীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পক্ষে ১২ হাজার কম্বল বিতরণ

জেলার কবিরহাটে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ১২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার কবিরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এ কর্মসূচি উদ্বোধন করেন।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জানান, প্রতিবছরের মতো এবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর নিজ নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুস্থ ও অসহায় শীতার্ত ব্যক্তিদের জন্য ১২হাজার শীতবস্ত্র (কম্বল) পাঠিয়েছেন। সংশ্লিষ্ট সব ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মিদের মাধ্যমে প্রকৃত অসহায় ব্যক্তিদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪৪   ৫০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ