বিশ্বে করোনায় আরও ১৪৩৯ মৃত্যু, শনাক্ত ২ লাখের বেশি

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ১৪৩৯ মৃত্যু, শনাক্ত ২ লাখের বেশি
শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় আরও ১৪৩৯ মৃত্যু, শনাক্ত ২ লাখের বেশি

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ২২১ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৬১১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে প্রায় ৩৮ হাজার।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৩৯২ জন এবং মারা গেছেন ৪৫১ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪২৮ জন এবং মারা গেছেন ১৬০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮১৬ জন এবং মারা গেছেন ৪৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৪৮০ জন এবং আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯২২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৪০ জন। এ সময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯২ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ জনের। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৫ জন এবং মারা গেছেন ৪৫ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪১৪ জন এবং মারা গেছেন ৪৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ২৪ লাখ ৯৫ হাজার ৫৯৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩৯ হাজার ৫৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৪৮   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ