‘স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার, গ্রাম হবে শহর’

প্রথম পাতা » চট্টগ্রাম » ‘স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার, গ্রাম হবে শহর’
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩



‘স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার, গ্রাম হবে শহর’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার, গ্রাম হবে শহর। ডিজিটাল বাংলাদেশ একে অপরের পরিপূরক। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। যে যত বেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে, সে ততো বেশি নিজেকে এগিয়ে নেবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, আগামীর বিশ্বে নেতৃত্বের জন্য বাংলা ভাষার সঙ্গে সঙ্গে ইংরেজিতে পারদর্শী হতে হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস ভূঁইয়া, লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিদ্যালয়গুলোতে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ১৩৫ জন শিক্ষার্থী এই ভার্সনে পাঠ্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:২২:৩২   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ