খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ২৯টি দোকান

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ২৯টি দোকান
বুধবার, ১ মে ২০২৪



খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ২৯টি দোকান

জেলা সদরের শান্তিনগর এলাকায় গতরাতে আগুনে পুড়ে গেছে ২৯টি দোকান।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের শান্তিনগরের জাফর তালুকদার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুইঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পোড়া দোকান গুলোর মধ্যে ওয়ার্কশপ, মোটরপার্টস, ব্যাটারী সার্ভিস ও কুলিংকর্ণার ছিল। এ ছাড়া ওয়ার্কশপের সামনে থাকা দুইটি ট্রাক্টরও পুড়ে যায়।
এদিকে, ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ইউনিটের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, তদন্ত শেষে অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে ২৯টি দোকান পুড়ে গেছে, তবে কোন হতাহতের ঘটনা নেই।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪০   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ