তীব্র শীতে বিপর্যস্ত কানাডার জনজীবন

প্রথম পাতা » আন্তর্জাতিক » তীব্র শীতে বিপর্যস্ত কানাডার জনজীবন
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩



তীব্র শীতে বিপর্যস্ত কানাডার জনজীবন

তীব্র শীতে কাঁপছে কানাডা। গত কয়েকদিনে দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়। প্রতিদিনই বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা।

তীব্র শীত আর তুষারপাতে নাকাল কানাডার জনজীবন। গত কয়েকদিন ধরেই দেশটির বিভিন্ন অঞ্চলে বিরাজ করছে শৈত্যপ্রবাহ। শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশটিতে সর্বনিম্ন ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বরফে ঢেকে গেছে বাংলাদেশি অধ্যুষিত অন্টারিও, কুইবেক, আলবারটা, ব্রিটিশ কলাম্বিয়া, সাস্কাচুয়ানসহ প্রায় সব কয়টি বড় বড় শহর।

তীব্র শীতে প্রতিদিনই অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত নানা রোগে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি থাকায় অনেকেই বাড়িতে বসেই নিচ্ছেন চিকিৎসা। বৈরি আবহাওয়ার মধ্যেই স্কুল-কলেজ চালু থাকলেও শিশুদের সুরক্ষায় নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

এক প্রবাসী বাংলাদেশি বলেন, বিরূপ আবহাওয়ার মধ্যে আমাদের জনজীবন স্থবির হয়ে পড়েছে। কানাডার সরকার ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে যেন, কুইবেকে যারা বসবাস করছি তারা পার্টি অথবা অন্যান্য চলাচলে সতর্ক থাকে। মুখ-চোখ ঢেকে তারা চলাচলের পরামর্শ দিয়েছে।

আগামী কয়েকদিন তীব্র ঠান্ডা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কানাডার আবহাওয়া বিভাগ। এ অবস্থায় সতর্কতা জারির পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩:২৭:০৯   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন - বাণিজ্যমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২
ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ