যশোরে অস্ত্রসহ চরমপন্থী দলের সদস্য গ্রেফতার

প্রথম পাতা » খুলনা » যশোরে অস্ত্রসহ চরমপন্থী দলের সদস্য গ্রেফতার
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩



যশোরে অস্ত্রসহ চরমপন্থী দলের সদস্য গ্রেফতার

 

সুজন যশোর প্রতিনিধি :যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের ব্যবসায়ী রকিবুল ইসলাম হত্যায় জড়িত চরমপন্থী সদস্য জুয়েলকে বিদেশি অস্ত্রসহ আটক করেছে ডিবি পুলিশ।শনিবার বিকেলে সাভারের নিমেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক জুয়েল খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।ডিবির ওসি রুপণ কুমার সরকার জানান, গত বছর ১২ মে দত্তগাতী গ্রামে রকিবুল ইসলাম নামে এক ব্যবসায়ী খুন। এরপর গত ১১ জানুয়ারি খুন হন মৎস্য ব্যবসায়ী সুব্রত মন্ডল। এ ঘটনায় ডিবি তদন্ত শুরু করলে চরমপন্থীদের জড়িত থাকার বিষয়টি সামনে আসে।

এ ঘটনায় কয়েকজনকে আটক করলে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চরমপন্থী দলের সদস্য জুয়েল, রাজু, সাগরের নাম সামনে আসে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সাভারের নিমেরটেক এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। আজ তাকে রকিবুল ইসলাম হত্যায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।আটককৃত সোলায়মান মোল্লা ওরফে জুয়েল খুলনা জেলার ফুলতলার বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:২২   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী
গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ খান
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী
জাতীয় সংকটে একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব: ডা. শফিকুর রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয়
আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ